উত্ত্যক্তের প্রতিবাদে রংপুরে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে রংপুর কারমাইকেল কলেজ। গতকাল বুধবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা কলেজ চত্বরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। গতকাল সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীরা কলেজে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এরপর বেলা ১১টায় ভাস্কর্যের পাশে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরাও অংশ নেন। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও যোগ দেন। সহিংস ঘটনা এড়াতে পুলিশকে তৎপর থাকতে দেখা যায়। গত শনিবার কারমাইকেল কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজ থেকে লালবাগ এলাকার ছাত্রীনিবাসে ফিরছিলেন। দুপুরের দিকে লালব াগ রেলক্রসিংয়ের কাছে একই কলেজের দুই শিক্ষার্থী মামুন ও রাজীব ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। স্থানীয় জনগণ ওই দুজনকে আটক করে পুলিশে দেয়। কিন্তু জেলে এক দিন থাকার পর গত সোমবার তারা জামিনে ছাড়া পায়।