প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে আটজন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত চার আসামি গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন শামীম দেওয়ান, আমির হোসেন দেওয়ান, আবুল হোসেন ও আরিফ দেওয়ান। তাঁদের বাড়ি সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামে। সকালে তাঁরা শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থিত হন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করেন শামীম। এর প্রতিবাদ করলে শামীম তাঁর সহযোগীদের নিয়ে আট শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন।