প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে রফিকুল ইসলাম খান (২৮) নামে এক তরুণকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম রহমান এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এ দণ্ড দেন। রফিকুল ইসলাম শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর (নোয়াগাঁও) গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে রফিকুল স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত রোববার সন্ধ্যায় রফিকুল ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। গাজীপুর প্রতিনিধি