উদয়নের সহকারী প্রধান শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের জামার হাতা কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবা খানমকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। গত বুধবার ফুল হাতা কামিজ ও শার্ট পরে আসা অনেক শিক্ষার্থীর জামার হাতা কেটে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অভিভাবকেরা অধ্যক্ষ উম্মে সালেমা, সহকারী প্রধান শিক্ষক মাহবুবা খানম ও শিক্ষক কে জি মোস্তফার অপসারণের দাবি জানান। তবে সবার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অভিভাবকেরা গতকাল রাতেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন। আজ সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করবেন তাঁরা।