উদীচী কাপাসিয়া শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা একাদশ সম্মেলন উপলক্ষে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা একাদশ সম্মেলন উপলক্ষে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার একাদশ সম্মেলনে নাছিমা হালিম সভাপতি ও নুরুল আমীন সিকদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ।

কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক উম্মে কুলছুম শিল্পী, কোষাধ্যক্ষ সোয়েব সিকদার, সংগীত সম্পাদক চম্পারানী দাস, প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সদস্য উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ছিদ্দিক ফকির, মাতবর রহমান, মোজাম্মেল হক, তৌহিদ হোসেন, রফিকুল ইসলাম সেলিম। চারজনকে পরে কো-আপ্ট করা হবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: সংগৃহীত

অধ্যাপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উদীচী গাজীপুর জেলা শাখা সভাপতি রতিশ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক মো. হেলাল মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, আসাদুজ্জামান আসাদ, নার্গিস হায়দার, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, মানবেন্দ্র দেব, জাহাঙ্গীর হোসেন, চন্দন রক্ষিত, নুরুল আমীন সিকদার, মনজুরুল হক, শ্যামল চন্দ্র দাস, সাইদুল ইসলাম রনি, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, পুস্পিতা দাস প্রমুখ।

সকালে দুই শতাধিক নারী-পুরুষ, শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিয়ে উপজেলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (উদীচী) কাপাসিয়া শাখা। প্রেস বিজ্ঞপ্তি।