উদীচী চট্টগ্রামের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদজায়া বেগম মুশতারী শফীকে সভাপতি ও শীলা দাশগুপ্তাকে সাধারণ সম্পাদক করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। তাঁরা দুজন আগের কমিটিতেও একই পদে ছিলেন। এবারও তাঁদের পুনর্নির্বাচিত করা হয়। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন শেষে সন্ধ্যায় কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে নগরের ডিসি হিলে উদীচীর সপ্তদশ জেলা সম্মেলনের উদ্বোধন করা হয়।