প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়রে সবাই রুইখা দাঁড়াই’ স্লোগানে আজ বৃহস্পতিবার উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সপ্তদশ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় নগরের ডিসি হিলে দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ও বর্তমান সাধারণ সম্পাদক প্রবীর সরদার। সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সংগীত, আবৃত্তি, নৃত্য, নাটকসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংগঠনিক অধিবেশন। এতে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।