উদীচী শিল্পী গোষ্ঠীর সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সমেঞ্চলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নোয়াখালী পৌর হলে এক অনুষ্ঠানের আয়োজন এবং শহরে শোভাযাত্রা বের করা হয়। সকালে নোয়াখালী পৌর হলের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমেঞ্চলনের উদ্বোধন করেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক রমানাথ সেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচীর সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সামছুদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন উদীচীর জেলা আহ্বায়ক বিমলেন্দু মজুমদার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উদীচীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, মো. হাসেম প্রমুখ।