উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চম সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের দুই দিনব্যাপী পঞ্চম সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‘নয়া জমানার ডাক এসেছে এক সাথে দে সাড়া’ স্লোগান নিয়ে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট গণসংগীতশিল্পী ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য সিদ্দিক মোল্লা। এ সময় উদীচীর শিল্পীরা জাতীয় ও সংগঠনের সংগীত পরিবেশন করেন।উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারুকলা ও চলচ্চিত্রবিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ, কঙ্কন নাগ, বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি জাহেদ আলী, কবি ইউসুফ মুহম্মদ, অসীম দাশ, সাবেক সাধারণ সম্পাদক আয়াজ মাবুদ প্রমুখ।