প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা জেলা উদীচীর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নলিনীদাস বালিকা বিদ্যালয় মিলনায়তনে পুরোনো কমিটি ভেঙে দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। ভোলা জেলার কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীকে আহ্বায়ক এবং মেজবাহউল আলমকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির দুই বছর মেয়াদ শেষে সম্মেলন হয়। সম্মেলনে ভোলা জেলা উদীচীর সভাপতি অসীম সাহার সভাপতিত্বে আরও বক্তব্য দেন কলামিস্ট মহিউদ্দিন মাসউদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম, উদীচীর সাবেক সভাপতি সাইফুল আলম প্রমুখ।