উদীচীর কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নাটক বিভাগ তিন মাসব্যাপী অভিনয় কর্মশালার আয়োজন করেছে। এটি কর্মশালার চতুর্দশ আবর্তন। ৯ নভেম্বর পর্যন্ত উদীচীর কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ ছাড়া, জাতীয় নাট্যশালার চিলেকোঠা; অভিক প্রকাশ, আজিজ সুপার মার্কেট, শাহবাগ এবং উদীচী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদে। ১০ নভেম্বর বিকেল পাঁচটায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১১ নভেম্বর থেকে শুরু এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লাকী ইনাম, আফরোজা বানু, অধ্যাপক রতন সিদ্দিকী, কামাল উদ্দিন কবির, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার প্রমুখ।
বিজ্ঞপ্তি