উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল বুধবার সকালে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ সংগঠনের জেলা কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট গণসংগীতশিল্পী রবীণ দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী চৌধুরী এবং উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা।গণসংগীত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগের প্রিয়াঙ্কা দে প্রথম, বাংলা বিভাগের লিপু দাশ দ্বিতীয় এবং সমাজতত্ত্ব বিভাগের চন্দ্রিকা আচার্য ও রসায়ন বিভাগের পার্থ সারথী দাশ যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতার সঞ্চালনা করেন উদীচীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ।