উদীচীর জেলা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বিকেলে উদীচীর দুই দিনব্যাপী জেলা সম্মেলন উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি ছিলেন।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় ইকবালুর রহিম বলেন, উদীচীর সংস্কৃতির সংগ্রাম বিশ্বের মানুষের কাছে বাংলা ও বাঙালিকে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুল্লাহ্ সরকার।
অনুষ্ঠানে জেলার চারজন ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন মির্জা আনোয়ারুল ইসলাম (সংস্কৃতি, সমাজসেবা ও রাজনীতি), কাজী বোরহান (নাট্যচর্চা ও বিকাশ), আবুল কালাম আজাদ (শিক্ষা ও রাজনীতি) ও উস্তাদ সাইমুদ আলী খান (শাস্ত্রীয় সংগীতচর্চা ও প্রসার)।