উদীচীর নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচীর মানিকগঞ্জ জেলার নতুন কমিটি গত রোববার রাতে ঘোষণা করা হয়েছে। গাজী ওয়াজেদ আলমকে সভাপতি ও শ্যামল কর্মকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সমরেশ মণ্ডল, গাজী শামসুন্নাহার, বিমল ঘোষ, অজয় রায় ও কাজী শিউলী; সহসাধারণ সম্পাদক ধ্রুব ঘোষ, আরাফাত হোসেন ও তাজুল ইসলাম; কোষাধ্যক্ষ নিকুঞ্জ মিত্র। এ ছাড়া কমিটিতে ছয়জন সম্পাদকমণ্ডলীর সদস্য ও ১৪ জন কার্যকরী সদস্য রয়েছেন। গত শনিবার থেকে উদীচীর দুই দিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল লোহানী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান।