প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উদীচীর উদ্যোগে গত শনিবার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা শহরের ‘রক্তকরবী’ উন্মুক্ত মঞ্চে সন্ধ্যায় এ উৎসব হয়। এতে ১৭ রকমের শীতের পিঠা প্রদর্শন করা হয়। আগত অতিথিদের এসব পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। উৎসবের অংশ হিসেবে আরও ছিল নৃত্য, কবিতা আবৃত্তি, বাউলগান এবং মঞ্চ নাটক। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির, যশোরে জেলা উদীচীর সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সহসভাপতি মাহাবুবুর রহমান, আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।