উদীচীর বর্ষবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠী বর্ষাবরণ অনুষ্ঠান করেছে। সংগঠনের উপজেলা শাখা গতকাল শুক্রবার এ উপলক্ষে ছন্দ কবিতায় বর্ষাবরণ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আমির আলী আজাদ। বক্তব্য দেন নুরুজ্জামান জোয়ারদার, কাজী আবুল হাসনাত, ইফফাত আরা কলি, শেখ রোবায়তুর রহমান, শফিউল ইসলাম প্রমুখ। বিকেলে বর্ষার গান ও কবিতাপাঠের আসর বসে সংগঠন কার্যালয়ে।