উদীচীর মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। নগরের চেরাগী পাহাড় মোড়ে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের আলোকচিত্র দেখতে সকাল থেকে চেরাগীতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। এঁদের মধ্যে শিশুও ছিল। সন্ধ্যায়
অনুষ্ঠিত হয় আলোচনা সভা, আবৃত্তি ও গণসংগীত। আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
আবুল মোমেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে উদীচী সব সময় সক্রিয় ভূমিকায় অংশ নিয়েছে। এভাবেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
সবশেষে পরিবেশিত গণসংগীতে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি রবিন দের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা অংশ নেন।