প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দৌলতপুর শাখা সংসদ খুলনা শহরে রোডমার্চ করেছে। গতকাল রোববার সকালে রোডমার্চটি দৌলতপুর থেকে শুরু হয়ে নতুন রাস্তা, বৈকালী-বয়রা বাজার, মেডিকেল কলেজ মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, শিববাড়ী মোড়, ফেরিঘাট মোড়, খুলনা পিকচার প্যালেস মোড়, জোড়াগেট, খালিশপুর হয়ে দৌলতপুর এসে শেষ হয়। বিভিন্ন মোড়ে পথসভায় বক্তারা প্রকৃতি ও মানুষকে রক্ষা করতে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিলে সরকারের প্রতি আহ্বান জানান।