উদীচীর সভাপতি সফিউদ্দিন, সাধারণ সম্পাদক জামসেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি,সাধারণ সম্পাদক
সভাপতি,সাধারণ সম্পাদক

অধ্যাপক সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন। গতকাল শনিবার সম্মেলনের তৃতীয় ও শেষ দিন ৯১ সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচন করা হয়। উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ। আর সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনজন। তাঁরা হলেন অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম ও ইকবালুল হক খান।
শনিবার সকালে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের সাংগঠনিক অধিবেশন। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সম্মেলনের ঘোষণা পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, সাধারণ প্রস্তাব উত্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং সাংগঠনিক প্রস্তাব উত্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের প্রচারবিষয়ক সম্পাদক কংকন নাগ।
গতকাল সন্ধ্যায় শুরু হয় তৃতীয় ও শেষ দিনের সাংস্কৃতিক পরিবেশনা।