প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ময়মনসিংহ জেলা শাখার ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের তারেক স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি আবদুল আজিজ তালুকদার। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আজ শুক্রবার কাউন্সিল অধিবেশন হবে। সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিবুল আলম, সহসাধারণ সম্পাদক জমশেদ আনোয়ার।