উদীচীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। কমলগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরেন্দ্র চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য আরিফ নুর, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরী, মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ প্রমুখ। পরে কাউন্সিল অধিবেশনে মঞ্জুশ্রী রায়কে সভাপতি ও প্রণীত রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।