উদীচীর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ১১তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন গতকাল শুক্রবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরশ আলী। সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মকবুল হোসেন। সম্মেলনে মকবুল হোসেনকে সভাপতি ও ডাডলি ডেরিক প্রেন্টিসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ গঠন করা হয়।