উদীচীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে উদীচীর সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার শহরের মিজান রোডের জেলা পরিষদ ভবনের ড. সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উদীচী ফেনী শাখার সভাপতি মোমেনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবু তাহের। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিবুল হক চৌধুরী, অর্চনা মজুমদার, শরিফুল আহসান রিফাত, কাকলী দে, জাহিদ হোসেন বাবলু। সম্মেলনে রায়হান খানকে সভাপতি ও রাজিব মজুমদারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। উদীচীর শিল্পীদের গাওয়া গণসংগীতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।