উদীচীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সম্মেলন উদ্বোধন করেন গণসংগীতশিল্পী মকবুল আহম্মেদ। সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী জয়পুরহাট জেলা শাখার সভাপতি এম এ হাই। প্রধান অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইকবালুল হক খান। বক্তব্য দেন জয়পুরহাট জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা সিপিবির সম্পাদক দেওয়ান বদিউজ্জামান প্রমুখ। সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বের করা হয়। শহরের প্রধান রাস্তা ঘুরে এটি সম্মেলনস্থলে ফিরে আসে।