উদীচীর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের তিন দিনের জেলা সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সুখেন রায় ও রেজাউর রহমান, সম্মেলন প্রস্তুতি পর্ষদের সভাপতি কাজী আবদুস শহীদ, জেলা সংসদের সভাপতি সৌমেশ মুখার্জি প্রমুখ। পরে শোভাযাত্রা শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।