উদীচীর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্য বাজুক বজ্রবীণা, মানুষ জাগুক জয়ে—এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁ শহরের আস্তান মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম। এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আতাউল হক সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে তারা আলাচনা সভায় মিলিত হন।