উদীচীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ধরমপাশা নিউজ ডেস্ক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিকর্মী সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। সম্মেলনে চয়ন কান্তি দাসকে সভাপতি ও এনামুল হক এনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।