উদীচীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর গফরগাঁও উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট গফরগাঁও উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে গোলাম মো. ফারুকীকে সভাপতি ও রোবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা উদীচী সূত্রে জানা যায়, গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমির হোসেন। ময়মনসিংহ অফিস