উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে গতকাল শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনীতিক মনীষা চক্রবর্তী। সম্মেলনে উদীচী চাঁদপুর জেলা শাখার সভাপতি বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাস। এ ছাড়া আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক কংকর নাগ, কেন্দ্রীয় সদস্য ছিদ্দিক মোল্লা, চাঁদপুর জেলা শাখার সহসভাপতি জাকির হোসেন মিয়াজী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।