উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চগড় জেলা কমিটির সম্মেলন গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. শফিকুল ইসলামকে সভাপতি ও গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এতে জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক সেতারা বেগম, পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম বক্তব্য দেন। এর আগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।