উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সম্মেলন হয়।
শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুস সালাম।
সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সাংগঠনিক অধিবেশন হয়। এতে উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলমগীর মালেক সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএমএ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবদুস সালাম, উদীচীর রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যসচিব কাজী মারুফা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান প্রমুখ।