উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুখোশের আড়ালে নয়, মানুষের সম্মুখে, জাগো বাংলা’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার মানিকগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মানিকগঞ্জ শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন অধ্যক্ষ অজয় রায়। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবিস মিলনায়তনে গিয়ে শেষ হয়। প্রথম অধিবেশনে উদীচীর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার হোড়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, জেলা সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার, সংগঠনের উপদেষ্টা দীপক কুমার ঘোষ, জেলা সিপিবির সভাপতি আজাহারুল ইসলাম, নারীনেত্রী লক্ষ্মী চ্যাটার্জি, উদীচীর জেলা শাখার সহসভাপতি গাজী ওয়াজেদ আলম। বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রদীপ কুমার হোড়কে সভাপতি ও শ্যামল কর্মকারকে সাধারণ সম্পাদক করে উদীচীর জেলা শাখার ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।