উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর ‘আলোকের এই ঝর্ণাধারায়’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন সংগঠনের সদস্যরা। গত সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর ‘আলোকের এই ঝর্ণাধারায়’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন সংগঠনের সদস্যরা। গত সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে শিরোনাম ছিল ‘আলোকের এই ঝর্ণাধারায়’। আয়োজকেরা ব্যানারে লিখে দিয়েছিলেন ‘উদীচীর উপলক্ষভিত্তিক অনুষ্ঠানের বাইরে ভিন্ন আমেজের পরিবেশনা’। সেই পরিবেশনায় মুগ্ধ হন হলভর্তি দর্শক-শ্রোতা।

সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী গত সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি নারীনেত্রী শীলা রায়। আর কোনো আলোচনা ছিল না। ছিল পুরোনো দিনের কালজয়ী গান, সেই সঙ্গে কবিতা আবৃত্তি। কখনো একক, কখনো সমবেত কণ্ঠে চলে পরিবেশনা।

অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে ‘ও আলোর পথযাত্রী...’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে। এরপর একক ও সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘তুমি কি দেখেছো কভু...’, ‘সাত ভাই চম্পা জাগো রে...’, ‘এই মেঘলা দিনে...’, ‘প্রথম দ্বীপ জ্বালো...’, ‘ঠাকুর আওরে আও...’, ‘কফি হাউসের সেই আড্ডটা...’সহ বেশ কিছু জনপ্রিয় গান। এসব গান পরিবেশন করেন সংগঠনের শিল্পী অভিজিৎ চৌধুরী, সালেহ আহমদ আলমগীর, প্রসেনজিৎ দে, অন্তরা খাসনবীস, অয়ন চৌধুরী, পারমিতা রায়, বন্দনা পাল, চন্দনা পাল, তৃষা দে, অপর্ণা তরফদার, পপি দাস, সংযুক্তা তালুকদার, পরি দাস প্রমুখ।