প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ শংকু সমাজদারের প্রয়াণ দিবস উপলক্ষে উদীচী গতকাল মঙ্গলবার স্মরণসভা করে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উদীচী রংপুর জেলা সংসদের সহসভাপতি মলয় কিশোর ভট্টাচার্য। আলোচনা করেন শহীদ শংকুর মা দিপালী সমাজদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মফিজুল ইসলাম, প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মো. ইসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সমন্বয়কারী আবদুল কুদ্দুস, উদীচীর সাধারণ সম্পাদক কাফী সরকার প্রমুখ।