উদীয়মান নেতৃত্বকে ধ্বংস করছে সরকার: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের উদীয়মান নেতাদের ধ্বংস করতে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে মশিউর রহমানের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ফখরুল বলেন, বিএনপির অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন সংগঠনের উদীয়মান, সাহসী নেতাদের ধ্বংস করতে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।
পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলুম-নির্যাতনের মাত্রা বহুগুন বাড়িয়ে দিয়েছে।