উদ্দীপনা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রংপুর বিভাগের ১১৩ জন সংগঠককে সেরা সংগঠক উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল বুধবার রংপুরে পর্যটন মোটেল মিলনায়তনে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেকায়েপের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মাহামুদ-উল-হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়ক উজ্জ্বল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের ৬ হাজার ৬৬৮ জন সংগঠক ও শিক্ষক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন।