উদ্দীপনা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র খুলনা বিভাগের সেরা সংগঠক হিসেবে উদ্দীপনা পুরস্কার পেয়েছেন ১৪৩ জন। গতকাল বৃহস্পতিবার খুলনা নগরীর সিএসএস আভা সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। খুলনা বিভাগের ১০ জেলা থেকে ২০টি উপজেলার মোট ১ হাজার ৫৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠকদের মধ্য থেকে ১৪৩ জনকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম।