উদ্দীপনামূলক সভা ও শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অগ্রজদের সম্মান দেখাতে না জানলে এবং দেশাত্মবোধ না থাকলে জীবনে বড় কিছু হওয়া যায় না। বাল্যবিবাহ শুধু একটি দণ্ডনীয় অপরাধই নয়, এতে করে একটি প্রতিভার মৃত্যু হয়। যৌতুক এবং ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই ঘৃণ্য অপরাধ।’ এই ধরনের উপদেশমূলক কথার পাশাপাশি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শোনান তাঁদের সফল হওয়ার কাহিনি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার বেলা ১১টায় বিনোদনগর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্দীপনামূলক এই সভা। এতে শিক্ষার্থীদের মহিলাবিষয়ক কর্মকর্তা বাল্যবিবাহ প্রতিরোধ, ঘুষ-দুর্নীতি না করা, নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হওয়ার শপথ করান।