উদ্দেশ্যমূলকভাবে ফল বিপর্যয় ঘটানোর অভিযোগ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার ফল বিপর্যয় উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। গতকাল এক সংবাদ সম্মেলনে ওই বিভাগের শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে পরীক্ষা কমিটির সভাপতি কে এম মহিউদ্দিন ইচ্ছাকৃতভাবে এ বিপর্যয় ঘটিয়েছেন। ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৫তম ব্যাচ) স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার ফল ৬০ দিনের নিয়ম ভঙ্গ করে ১২২ দিন পর গতকাল প্রকাশিত হয়। স্নাতক শ্রেণীতে মোট ৬৩ জনের মধ্যে ২৮ জন জিপিএ ৩.৫-এর ওপর পেলেও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে একজনও ৩.৫ পাননি। সভাপতির ক্ষোভ এবং শিক্ষকদের গ্রেডিং পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকাসহ বিভিন্ন কারণে এ বিপর্যয় ঘটেছে বলে তাঁরা অভিযোগ করেন। অভিযোগের ব্যাপারে পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক কে এম মহিউদ্দিন বলেন, বিভাগের শিক্ষকদের কাছ থেকে পাওয়া নম্বরের ওপর ভিত্তি করেই চূড়ান্ত ফল নির্ধারিত হয়।