উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সলঙ্গা থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের ছিনতাই হওয়া রিভলবারটি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে সলঙ্গা থানার কান্দিপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়। গত রোববার রাতে সলঙ্গা থানার চৌরিয়া নামক স্থানে একদল ছিনতাইকারী মোস্তাফিজকে মারধর করে তাঁর রিভলবারটি ছিনিয়ে নেয়। পরদিন এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সুপার এমরান হোসেন বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।