উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে মিয়ানমার থেকে পাচারকালে নিষিদ্ধ কারেন্ট জাল, বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. কাজী হারুন-উর-রশিদ জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে আমিসহ কোস্টর্গাড সদস্যরা স্পিডবোটযোগে নাফ নদের কেরুনতলি এলাকায় ওতপেতে থাকি। সকালে একটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদের মিয়ানমার জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া নামক এলাকার কাছাকাছি আসে। এ সময় থামানোর সংকেত দিলে নৌকাটিকে বেড়িবাঁধে ভিড়িয়ে দিয়ে লোকজন পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ৭০ হাজার মিটার (১০৯টি নতুন জাল) নিষিদ্ধ কারেন্ট জাল, ২৪০ ক্যান বিয়ার, মিয়ানমারে তৈরি ১২৬ বোতল হুইস্কি মদ পাওয়া যায়।