উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকা থেকে অস্ত্রের মুখে অপহৃত কাপড় ব্যবসায়ী মো. জানে আলমকে অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে জানে আলমের আত্মীয়স্বজন এ বিষয়ে র‌্যাব-১১-এর অধিনায়ক বরাবর অভিযোগ করে।