উদ্ধার তৎপরতা শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন-সংলগ্ন মংলা বন্দরের পশুর নদে কয়লাবোঝাই জাহাজডুবির দুই দিন পরও উদ্ধার তৎপরতা শুরু হয়নি। জাহাজটি পুরোপুরি তলিয়ে গেছে।
বন বিভাগের দাবি, জোয়ারের পানি ও স্রোত কমলে আগামী এক সপ্তাহের মধ্যে কয়লা উত্তোলন করা সম্ভব হবে। বন বিভাগ সূত্রে জানা যায়, ডুবন্ত ছোট জাহাজটি (লাইটার) ওঠানো যাবে কি না, সে ব্যাপারে খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকার ভাই ভাই স্যালভেজ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার সকালে জয়মণিরঘোল এলাকায় দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। বন বিভাগের দায়ের করা মামলায় আটক কার্গো জাহাজ এমভি জিয়া রাজের চালক বুলু গাজীকে গতকাল দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে পুলিশ।