উদ্ধার হওয়া দুই সেনাকে মিয়ানমারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উদ্ধার হওয়া ‘অপহৃত’ দুই সেনাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে হস্তান্তর করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের গণসংযোগ কর্মকর্তা (বিজিবি) মহসীন রেজা প্রথম আলোকে বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক হয়। বেলা ১১টা ৪০ মিনিটে ওই বৈঠক শেষে উদ্ধার হওয়া দুই সেনাকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:–