উদ্ধার হওয়া লাশটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশটির পরিচয় মঙ্গলবার রাতে মিলেছে। গতকাল বুধবার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত তরুণের নাম রায়হান মাহমুদ (২১)। তিনি ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩ মার্চ সকালে উজান বাড়েরা এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর পাঠান।