উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হননি দৃষ্টিপ্রতিবন্ধী যুবক সোহরাব হোসেন (২৬)। ১৪ আগস্ট রোববার উপজেলার কাঞ্চন পৌরসভার চিনতলা এলাকা থেকে সোহরাব নিখোঁজ হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির পরিবার জানায়, ১৪ আগস্ট সকাল ছয়টার দিকে চিনতলা এলাকার সাহাজদ্দিনের ছেলে সোহরাব হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সোহরাবকে খোঁজা অব্যাহত রয়েছে। শিগগিরই তাঁকে খুঁজে বের করা সম্ভব হবে।