উদ্ধারকাজ সমাপ্ত, লাশের জন্য আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটির অবস্থান শনাক্ত করা গেলেও নিখোঁজ চার লাশের সন্ধান মেলেনি। দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
গতকাল বিকেলে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নৌবাহিনীর সাত সদস্যের ডুবুরি দলটি বিকেল চারটায় ট্রলারটির অবস্থান শনাক্ত করে।
এদিকে লাশের খোঁজে দুর্ঘটনাস্থলে আহাজারি করছিলেন রহিম মিয়া (৬০)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা গ্রামে। রহিম মিয়া দাবি করেন, ‘ট্রলারে আমার বড় ভাই রউফ মিয়ার (৬৫) লাশ রইছে।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল আলম বলেন, উদ্ধারকাজে নিয়োজিতরা ট্রলারে লাশ নেই বলে লিখিত দেওয়ার পর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।