উদ্ধারকাজে সেনাদের তত্পরতা তেমন দেখা যায়নি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবন ধসের উদ্ধারকাজে সেনাবাহিনীর তত্পরতা তেমন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ। তিনি অভিযোগ করেন, ভবনটির মালিক সরকারদলীয় বলে তাঁকে গ্রেপ্তার করতে গড়িমসি করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে মওদুদ আহমদ এ কথা বলেন।