উদ্ধারের পর বাদামি বানর অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবারের সন্ধানে একটি বানর লোকালয়ে চলে আসে। এ সময় কয়েকজন লোক বাদামি রঙের বানরটিকে আটকের পর বিক্রি করে দেন। পরে বন বিভাগের লোকজন বানরটিকে উদ্ধার করে অবমুক্ত করেন। গত বৃহস্পতিবার উপজেলার উজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্যান থেকে বাদামি রঙের ওই বানরটি পার্শ্ববর্তী গ্রাম বাল্লার পাড়ে এলে উজিরপুর গ্রামের কয়েক ব্যক্তি বানরটিকে আটক করেন। ওই রাতেই ফুলবানু বেগম নামের এক নারীর কাছে বানরটিকে দুই হাজার টাকায় বিক্রি করা হয়। খবর পেয়ে রাত নয়টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় লাউয়াছড়া বন বিটের বাঘমারা ক্যাম্পের গার্ড লস্কমী, লাউয়াছড়া বন টহল দলের সদস্য দুরুদ মিয়া, লাউয়াছড়া পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম উজিরপুর গ্রামের ফুলবানুর বাড়ি থেকে বানরটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেঞ্জের জানকি ছড়ার সেবাকেন্দ্রে নিয়ে যান।