উদ্বিগ্ন ভারতকে আশ্বস্ত করেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে সাম্প্রতিক হামলায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সেই উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছেন। বাংলাদেশ সরকার ভারতকে আশ্বস্ত করে বলেছে, সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষায় সরকার বদ্ধপরিকর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের ওপর ভারতের ভরসা আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বিকাশ স্বরূপ বলেন, ‘ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গেই হাইকমিশনার বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সে দেশের সংখ্যালঘুদের স্বার্থরক্ষার বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে। ভারতকে আশ্বস্ত করে জানিয়েছে, দেশের সব নাগরিকের সঙ্গে সংখ্যালঘুদের স্বার্থরক্ষার ক্ষেত্রেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এটাই প্রথম নয়। সাম্প্রতিক ঘটনাগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, গ্রেপ্তারও হয়েছে।